ট্রিলিয়ন ডলার ক্লাবে অ্যালফাবেট

১৮ জানুয়ারি, ২০২০ ০৯:৪৭  
শি ও ট্রাম্পের চুক্তির ফলে চীন-মার্কিন বাণিজ্য বিরোধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশেষ করে প্রযুক্তি খাত আবার চাঙা হতে শুরু করেছে। এরইমধ্যে চতুর্থ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের ক্লাবে নাম লেখালো বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শেয়ারদর গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ১ ট্রিলিয়ন ডলারের (১ লাখ কোটি ডলার) মাইলফলক অতিক্রম করেছে। এদিন অ্যালফাবেটের প্রতিটি শেয়ারের মূল্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫১ ডলারে পৌঁছায়। শেয়ার মূল্য ৮ শতাংশেরও বেশি বেড়েছে। এরআগে ২০১৮ সালে প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। একই বছর দ্বিতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে টিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাতে সক্ষম হয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সর্বশেষ গত বছর ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানি তালিকায় তৃতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাতে সক্ষম হয় বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।